চলতি ২০২৬-২৭ অর্থবছরে পরিবহন উন্নয়ন সহায়তা খাতে সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প বাস্তবায়নে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
টাকা বরাদ্দ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনতে ২০২৩-২৪ অর্থবছরে ১১৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ খাতে ২০২২-২৩ অর্থবছরে ব্যয় করা হয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচারে আরও ৭ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ খাতে ১৯ হাজার ১০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৪ হাজার ৯৬০ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার জন্য সরকার ৩ হাজার ২০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে।মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের আরো বিস্তার প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে ১০ দশমিক ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।